1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতিসংঘে চিঠি, শান্তিরক্ষা মিশনে প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

জাতিসংঘে চিঠি, শান্তিরক্ষা মিশনে প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৩৩২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শান্তিরক্ষা মিশনে র‌্যাবকে না নেয়ার জন্য যে ১২টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে চিঠি দিয়েছে, তা শান্তিরক্ষা মিশনে কোনো প্রভাব ফেলবে না।

মঙ্গলবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘ যখন শান্তিরক্ষা মিশনে কোনো দেশ থেকে সদস্য নেয়, তখন তারা খুব ভালোভাবেই যাচাই-বাছাই করে নেয়। শান্তিরক্ষা মিশনে র‌্যাবকে না নেয়ার জন্য যে ১২টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে চিঠি দিয়েছে, এতে কোনো প্রভাব পড়বে না।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু লোক দেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তাদের দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই। তবে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।

ড. মোমেন বলেন, র‌্যাব সদস্যদের কোনো বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার দরকার থাকলে, যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবো, তাদের ট্রেনিং দিন।

এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বাদ দিতে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংগঠন। হিউম্যান রাইটস ওয়াচ-সহ ঐ ১২টি মানবাধিকার সংস্থা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাকরোইক্সকে এই চিঠি দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION