1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশের মানুষকে নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন: ওবায়দুল কাদের - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

দেশের মানুষকে নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন: ওবায়দুল কাদের

  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৩১৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সব প্রতিকূলতা অতিক্রম করে দেশের মানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার তার বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি নয়, বিএনপির রাজনীতিতে এখন ঘোর দুর্দিন যাচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কূটচাল ব্যর্থ হওয়ায় বিএনপির হতাশা আরো ঘনীভূত হয়েছে।

বিএনপি নেতাদের গণ-অভ্যুত্থানের কথা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সব প্রতিকূলতা ডিঙিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ এগিয়ে যাচ্ছে। জনগণ এখন হতাশাগ্রস্ত বিএনপির আন্দোলনের ডাককে শব্দদূষণ মনে করে।

তিনি বলেন, বিএনপি ’৬৯ এর মতো গণ-অভ্যুত্থানের স্বপ্ন দেখে। কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে যে অভ্যুত্থান দেখিয়েছে, তা বিএনপি দেখেও দেখে না, বুঝেও বোঝে না। বিএনপি এখনও অগণতান্ত্রিক পথে ক্ষমতা দখল করে জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো সওয়ার হওয়ার দিবাস্বপ্ন দেখে।

ওবায়দুল কাদের বলেন, সরকার চায় একটি শক্তিশালী নির্বাচন কমিশন। আর এ লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে শেখ হাসিনা সরকার। সরকারের এই উদ্যোগকে বিএনপির স্বাগত জানানোর প্রয়োজন ছিল। তবে আজ তারা স্বভাবগতভাবেই সমালোচনা করছে।

বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের (বিএনপি) শাসনামলে তারা কেন এই আইন করতে পারেনি। গত ৫০ বছরে নির্বাচন কমিশন আইন হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION