1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুল হাসান - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুল হাসান

  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩২৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। কামরুল হাসানকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে রোববার (২৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন আগামী ৩০ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

কামরুল হাসান বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে ময়মনসিংহের বিভাগে বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব), মৌলভীবাজারের জেলা প্রশাসক, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার একান্ত সচিব, মৌসুমি হজ অফিসার (২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সাল), উপ-সচিব ও যুগ্মসচিব হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং যুগ্মসচিব হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত ছিলেন। কামরুল হাসানের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION