1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘টাকা ফেরত পাওয়ায় ই-কমার্সের প্রতি আস্থা ফিরে আসবে’ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

‘টাকা ফেরত পাওয়ায় ই-কমার্সের প্রতি আস্থা ফিরে আসবে’

  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩২০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: কিউকম ডটকমের টাকা ফেরত পাওয়ায় গ্রাহকদের ই-কমার্সের প্রতি আস্থা ফিরে আসবে বলে মনে করেন ই-ক্যাবের সভাপতি শমী কায়সার।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কিউকমের অর্থ ফেরত দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শমী কায়সার বলেন, আজকে আমাদের একটা গোল্ডেন মোমেন্ট। যখন আমরা একটা সমস্যার সমাধান করি তখন একটি অনেস্ট উইং দরকার, বাণিজ্য মন্ত্রণালয়ে সেটা রয়েছে। আমরা মনে করি ভুঁইফোড় কিংবা ডিজঅনেস্টিতে ব্যবসা করে খুব অল্প সংখ্যক। বেশিরভাগ উদ্যোক্তা যারা প্যানডামিকে কাজ করেছে তারা সততা নিয়ে ডিজিটাল ব্যবসায় এসেছে, এরমধ্যে বেশিরভাগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা রয়েছে। সুতরাং আমি মনে করি যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে মানি লন্ডারিং হয়েছে সেখানেও তারা ছাড় পাচ্ছে না।

ই-ক্যাবের সভাপতি বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য এ কাজটি গত কয়েকমাস ধরে বাণিজ্য মন্ত্রণালয় করেছে, ভোক্তারা যাতে তাদের ন্যায্য অধিকারটা পায়। তারা যেন তাদের অর্থ ফেরত পায় সেজন্য যে কাজটি হয় সেটি একটি মহৎ উদ্যোগ। এর অংশ হিসেবে আজ যে যাত্রা শুরু হয়েছে এটি একটি শুভ যাত্রা। এটি আবারও ই-কসার্ম সেক্টরে যে আস্থার সঙ্কট তৈরি হয়েছে, এর ফলে আস্থা নতুন করে ফিরে পেতে সাহায্য করবে।

অনুষ্ঠানে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমের ফস্টারের পেমেন্ট গেটওয়েতে মোট ৩৯৭ কোটি টাকা আটকে আছে। আজ ছয় হাজার ৭২১ গ্রাহকের ক্রয়াদেশের বিপরীতে ৫৯ কোটি টাকার মধ্যে ৪০ লাখ টাকা ২০ জন গ্রাহককে ফেরতে দেয় প্রতিষ্ঠানটি।

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাজার মূল্যের চেয়ে কমে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION