1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে শিল্পায়ন বাড়ানোর চেষ্টা চলছে: শিল্পমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

দেশে শিল্পায়ন বাড়ানোর চেষ্টা চলছে: শিল্পমন্ত্রী

  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১০৮৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, দেশে রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন যেমন হচ্ছে, তেমনি নতুন-নতুন কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পায়ন বাড়ানোর চেষ্টাও চলছে। কোভিডের সময়েও কিন্তু আমরা বসে থাকিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।

শিল্পমন্ত্রী শনিবার নরসিংদী জেলার বেলাবতে পাঁচটি রাস্তা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে স্থানীয় উপজেলা পরিষদের সভাকক্ষে এক অনুষ্ঠানে রাজধানী থেকে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, নরসিংদীর বেলাবতে ৫০০ একর জমি নিয়ে একটি অ্যাপারেল পার্ক করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি অনুমোদনের জন্য একনেকে যাবে। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে বেলাব তথা নরসিংদীর উন্নয়ন ও শিল্পায়নে ভূমিকা রাখবে।

বেলাব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যে পাঁচটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেগুলোর মধ্যে ‘নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’র আওতায় চারটি রাস্তার উন্নয়ন কাজ এবং ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’র আওতায় একটি রাস্তা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION