1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
র‍্যাবের ডিজিসহ ২৩০ জনের মর্যাদাপূর্ণ পদক লাভ - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

র‍্যাবের ডিজিসহ ২৩০ জনের মর্যাদাপূর্ণ পদক লাভ

  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩১৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের মোট ২৩০ জন সদস্যকে ২০২০ ও ২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এর জন্য মনোনীত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-২ গত বৃহস্পতিবার ২০২০ সালের বিপিএম এবং পিপিএমের জন্য পুলিশ ও র‌্যাবের ১১৫ সদস্যকে মনোনীত করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের মধ্যে অসীম সাহসী ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য ১৫ জন বিপিএম এবং ২৫ জন পিপিএম পুরস্কার পাবেন।

এছাড়াও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা এবং শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন কর্মী বিপিএম-সেবা এবং ৫০ জন পিপিএম-সেবা পুরস্কার পাবেন।

একই দিনে অপর একটি পৃথক বিজ্ঞপ্তিতে ২০২১ সালে তাদের অসামান্য পারফরম্যান্সের জন্য মর্যাদাপূর্ণ বিপিএম এবং পিপিএম-এর জন্য আরো ১১৫ জন পুলিশ ও র‌্যাবের সদস্যকে মনোনীত করেছে জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-২।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১৫ জন বিপিএম-বীরত্ব, ২৫ জন পিপিএম-বীরত্ব, ২৫ জন বিপিএম-সেবা এবং ৫০ জন পিপিএম-সেবা পুরস্কার পাবেন।

এদের মধ্যে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বীরত্ব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার আবদুল আহাদ বিপিএম-সেবা পুরস্কার-২০২১ এর জন্য মনোনীত হয়েছেন।

আবদুল আহাদ তার অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগে ২০১৬ সালে রাজধানীর হলি আর্টিসান ক্যাফেতে আইএস হামলার বিরুদ্ধে সাহসী অভিযানের জন্য প্রশংসিত হয়েছিলেন।

বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে ভবিষ্যতেও সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সঙ্গে জাতির সেবা করার প্রয়াস চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION