1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিশু হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

শিশু হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর

  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩৩২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে তিনি একই প্রতিষ্ঠানের পেডিয়াট্রিক রেসপাইরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। সাবেক পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে ডা. জাহাঙ্গীর আলম নিজেই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে আজ দায়িত্ব গ্রহণ করেছি। এ সময় সুষ্ঠুভাবে অর্পিত দায়িত্ব পালনে সবার দোয়াও চান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব মোহাম্মদ রোকন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন ২০২১ এর ৯ (১) ধারা মোতাবেক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক, পেডিয়াট্রিক রেসপাইরেটরি মেডিসিন বিভাগকে আদেশ জারির তারিখ থেকে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা হয় প্রজ্ঞাপনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION