1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অনিয়ম লুকানোর সুযোগ নেই’ মানুষের হাতে হাতে মোবাইল, - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে Icon দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ১

অনিয়ম লুকানোর সুযোগ নেই’ মানুষের হাতে হাতে মোবাইল,

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৬১৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

অনিয়ম করে এখন আর লুকানোর সুযোগ নেই মানুষের হাতে হাতে মোবাইল থাকায়,  বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের গণমাধ্যম এখন স্বাধীন।  মানুষের হাতে হাতে মোবাইল।  অনিয়ম করে লুকানোর সুযোগ এখন আর নেই।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, জনঘনিষ্ঠ কোনো ইস্যুতে না গিয়ে বিরোধিতার খাতিরে বিরোধিতাই এখন বিএনপির বহুল চর্চিত একমাত্র হাতিয়ার।  আসলে বিএনপি কী চায়, তারা নিজেরাও জানে না।  বিএনপি বারবার ব্যর্থ হচ্ছে নেতিবাচক রাজনীতির কারণে।  জনগণ কেন তাদের ভোট দেবে? কী অর্জন তাদের?

সোমবার রাজধানীতে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের মধ্যবর্তী নির্বাচনের দাবি উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের (বিএনপির) রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে।  জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা।  সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, মধ্যবর্তী নির্বাচন কিংবা ফ্রেশ নির্বাচনের কোনো সুযোগ নেই।  মধ্যবর্তী নয়, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রতিক উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুড়েই যাচ্ছে। স্পষ্ট কোনো অভিযোগ নয়, বরাবরের মতো ঢালাও অভিযোগ করেই যাচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আর বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হবে না।  তবে জনগণের দুর্ভোগ বা অস্থিরতা সৃষ্টি করলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।’

বিএনপিকে কোনো অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে জনগণ দেবে না মন্তব্য করে তিনি বলেন, ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে। কমিশনকে শক্তিশালীকরণে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন, ঢালাও সমালোচনা না করে গঠনমূলক অভিযোগ দিলে কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION