1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাসপাতালে বাড়ানো হচ্ছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অক্সিজেন - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

হাসপাতালে বাড়ানো হচ্ছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অক্সিজেন

  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৯৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দেশে অস্বাভাবিক হারে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতেও তাই রোগীর চাপ। নতুন করে প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো। বাড়ানো হচ্ছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী আর অক্সিজেন সরবরাহ। শ্বাসকষ্ট, হাঁপানি, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকায় দ্রুত করোনা পরীক্ষা ও সেবা নেয়ার পরামর্শ চিকিৎসকদের।

দেশের প্রথম করোনা ডেডিকেটেড হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। চিকিৎসা, নমুনা পরীক্ষা, টিকা নেয়াসহ নানা কারণে প্রতিদিনই হাজারো মানুষের আনাগোনা এই হাসপাতালে। সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এখানে আরও চাপ বেড়েছে। দু’সপ্তাহ আগে যেখানে ভর্তি ছিলেন মাত্র ২০ জন রোগী, এখন সেই সংখ্যা দেড়শো ছাড়িয়েছে।

হাসপাতালেও বেড়েছে স্বাস্থ্যকর্মী, নার্স ও চিকিৎসকদের ব্যস্ততা। তারা বলছেন, করোনা থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। কুর্মিটোলা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সেন্ট্রাল অক্সিজেন ও সিলিন্ডার মিলিয়ে একসাথে ১২শ’ মানুষকে করোনার চিকিৎসা দেয়া সম্ভব। সক্ষমতা বাড়ানো হচ্ছে চিকিৎসক, নার্সের।

মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতাল, মুগদা হাসপাতাল ও ঢাকা মেডিকেলের করোনা ইউনিটেও বাড়ছে রোগী। ওমিক্রণের সংক্রমণের হার অনেক বেশি। একই সাথে ডেলটা ভ্যারিয়েন্টও কার্যকর। স্বাস্থ্যবিধি মানার পাশপাশি, সবাইকে ভ্যাকসিন গ্রহণের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION