1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
২৫ জানুয়ারি থেকে বিমানের শারজাহ ফ্লাইট - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

২৫ জানুয়ারি থেকে বিমানের শারজাহ ফ্লাইট

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩২৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: আগামী ২৫ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা-শারজাহ রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে টিকেট বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৫১ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ছেড়ে যেয়ে শারজাহ পৌঁছাবে স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিটে।

ফ্লাইট বিজি১৫২ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রবিবার শারজাহ থেকে ভোর ৪টায় ছেড়ে এসে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে এবং চট্টগ্রাম থেকে সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে দুপুর সাড়ে ১২টায়।

যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা আগে ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বিমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION