1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিয়েসহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বিয়েসহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধ

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৭৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক:স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিয়ে-শাদিসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এখন বন্ধ রাখতে হবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশন শেষে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে বাস, ট্রেন ও স্টিমারে যখন লোক চলবে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব মানতে হবে। বিয়েসহ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। এ বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আমরা বলেছি যে, বিভিন্ন বন্দরে স্ক্রিনিং চলছে, সেগুলো যেন তারা ঠিকমতো দেখান। যারা কোয়ারেন্টিনে আছেন, তারা অনেক সময় এটা ঠিকমতো মানেন না। এ বিষয়ে ডিসিদের নজরদারি করতে বলেছি। যারা স্বাস্থ্যবিধি মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।

জাহিদ মালেক বলেন, জেলাপর্যায়ের হাসপাতালগুলোয় ১০টি করে আইসিইউ শয্যা এবং ১০টি ডায়ালাইসিস শয্যার ব্যবস্থা করা হয়েছে। এটি আগেই একনেকে পাস করা। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই সব জেলায় এগুলো বসে যাবে।

ডিসিদের উদ্দেশে মন্ত্রী বলেন, অনেক সময় কোয়ারেন্টাইন ঢিলেঢালাভাবে হয়। ফাঁকফোকর দিয়ে বের হয়ে যান অনেকেই এবং সংক্রামিত করে। এই বিষয়গুলো বলেছি আপনারা নজরদারিতে রাখবেন, যাতে কোয়ারেন্টাইন ঠিকমতো হয়। এছাড়াও ল্যান্ডপোর্ট, সিপোর্ট, এয়ারপোর্টেও স্ক্রিনিং চলছে। সেগুলো যাতে ঠিকমতো দেখেন ও যাতে সেখানে ফাঁকি না দেওয়া হয়।

তিনি আরো বলেন, গতকাল সাড়ে ৯ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ১২ জন মারা গেছেন। আতঙ্কিত না হলেও এটা আশঙ্কাজনক ও চিন্তার কারণ। আমরা জেলা প্রশাসকদের বলেছি গতবার দ্বিতীয় ঢেউ বা প্রথমে যেভাবে সহযোগিতা করেছেন এবারও সেভাবে সহযোগিতা আশা করছি। আপনারা (ডিসি) একটি জেলা পর্যায়ে কমিটির সভাপতিত্ব করেন। সেখানে সবাইকে নিয়ে কাজ করবেন। আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়েও কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION