1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকায় কানাডার নতুন হাইকমিশনারকে মিষ্টি দিয়ে বরণ - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

ঢাকায় কানাডার নতুন হাইকমিশনারকে মিষ্টি দিয়ে বরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩১২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে ঢাকায় এসেছেন লিলি নিকলস। এ সময় বাংলাদেশে কানাডার এ নতুন হাইকমিশনারকে মিষ্টি দিয়ে বরণ করা হয়েছে।

তিনি বেনোই প্রেফনটেইনের স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে ঢাকায় আসার তথ্য এক টুইট বার্তায় নিজেই নিশ্চিত করেছেন নতুন হাইকমিশনার লিলি।

এতে লিলি লিখেছেন, নেতৃত্ব দিতে ঢাকায় এসে আমি খুবই আনন্দিত। এখানে আসার পর বাংলাদেশের সুস্বাদু মিষ্টি দিয়ে আমাকে স্বাগত জানানো হয়েছে। এতে আমি খুব খুশি।

গত বছরের ২৩ ডিসেম্বর কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলেনি জলি ঢাকাসহ মোট ১৭ জন কূটনীতিকের নতুন দায়িত্ব ঘোষণা করেন। সেই ঘোষণায় জানানো হয়, লিলি নিকলস হচ্ছেন ঢাকায় কানাডার পরবর্তী রাষ্ট্রদূত।

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত পানামায় কানাডার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন লিলি নিকলস। কূটনীতিক লিলি ১৯৯৮ সালে লন্ডন স্কুল অব ইকোনমি অ্যান্ড পলিটিকাল সায়েন্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি ১৯৮৯ সালে ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৮৭ সালে কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION