1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নৃত্যকলা সাংস্কৃতিক-আত্মিক মেলবন্ধন তৈরি করে: সংস্কৃতি প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

নৃত্যকলা সাংস্কৃতিক-আত্মিক মেলবন্ধন তৈরি করে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৪১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বিশ্ব সংস্কৃতির প্রাচীন শিল্পসত্ত্বা হচ্ছে নৃত্য। এ নৃত্যকলা ভাষার গন্ডি পেরিয়ে মানুষের মাঝে সাংস্কৃতিক ও আত্মিক মেলবন্ধন তৈরি করে।

বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় নৃত্য উৎসব-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নৃত্যের ভাষা সার্বজনীন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে নৃত্য মানুষের জীবনাচারে যুক্ত করেছে ছন্দ, ভাষা, সঙ্গীতসহ নানা অনুষঙ্গ। এর মাধ্যমে উঠে এসেছে মানুষের পারস্পরিক জীবনবোধ ও উপাচার।

তিনি আরো বলেন, জাতীয় নৃত্য উৎসবে (২০-২২ জানুয়ারি) ঢাকার ৫০টি ও ঢাকার বাইরের ২৫টি দলসহ সর্বমোট ৭৫টি নৃত্যদল অংশগ্রহণ করেছে যেখানে নৃত্যশিল্পীদের বেশিরভাগই নবীন। তাদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের ফুটে উঠেছে নান্দনিকতা আর বৈচিত্র্য।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION