1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বুস্টার ডোজ পেয়েছেন সাড়ে ৮ লাখের বেশি মানুষ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

বুস্টার ডোজ পেয়েছেন সাড়ে ৮ লাখের বেশি মানুষ

  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৩৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে করোনা প্রতিরোধে বুস্টার ডোজ কার্যক্রম। এখন পর্যন্ত ৮ লাখ ৭৩ হাজার ৪৪১ জন মানুষ বুস্টার ডোজের আওতায় এসেছেন।

বুধবার (১৯ জানুয়ারি) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৭৬ হাজার ৭৪১ জনকে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। প্রথম বুস্টার ডোজ নেন প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদপ্তর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নেয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য বলছে, এ পর্যন্ত (১৯ জানুয়ারি) ঢাকা মহানগরীতে ১২ হাজার ২৩৫ জনসহ ঢাকা বিভাগে ২৩ হাজার ৭১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৯৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯ হাজার ১৯৮ জন, রাজশাহী বিভাগে ৭ হাজার ৬০৮ জন, রংপুর বিভাগে ৯ হাজার ৪৪০ জন, খুলনা বিভাগে ১২ হাজার ৬৬৩ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৪৮৭ জন এবং সিলেট বিভাগে ৫ হাজার ৬৫৫ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION