1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আজ থেকে উপজেলায় যাচ্ছে ওএমএসের চাল-আটা - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

আজ থেকে উপজেলায় যাচ্ছে ওএমএসের চাল-আটা

  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩২৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্কঃ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম এবার উপজেলা পর্যায়ে শুরু হচ্ছে।

এক হাজার ৭৬০ ডিলারের মাধ্যমে বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে চাল-আটাসহ খাদ্যদ্রব্য বিক্রির কার্যক্রম শুরু করা হবে। এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনের জেলা প্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ওএমএসএর চাল ৩০ টাকা এবং আটা ১৮ কেজি দরে বিক্রি করা হবে। এ তথ্য জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এখন সাতশর বেশি ডিলারের মাধ্যমে জেলাপর্যায়ে ওএমএস কার্যক্রম চলছে। বৃহস্পতিবার থেকে তা উপজেলা পর্যায়ে বিস্তৃত হচ্ছে।

ইউনিয়ন পর্যায়েও ওএমএস দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচি রয়েছে। তাই উপজেলা পর্যায়ে দেওয়া হবে। যদি একটি উপজেলায় তিনটি পৌরসভা থাকে। ওএমএস ওই তিনটি পৌরসভায় দেওয়া হবে।

ওএমএস কার্যক্রম তদারকি জোরদার করা হবে জানিয়ে তিনি বলেন, ওএমএস যাতে সঠিকভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION