1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাপ্পীর নায়িকা এবার সেই দীঘি - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীর্ষের পক্ষে ভােট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব

বাপ্পীর নায়িকা এবার সেই দীঘি

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৫৫৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

প্রার্থনা ফারদিন দীঘি। এক সময় শিশুশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর সময় গড়িয়ে গেছে, এখন তিনি পরিপূর্ণ অভিনেত্রী। এরই মধ্যে নায়িকা হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন খবর হচ্ছে- এবার দীঘির হাত ধরে ঢাকাই সিনেমাতে আসছে নতুন জুটি। নায়ক আর কেউ নন, বাপ্পী চৌধুরী। বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক তিনি। ক্যারিয়ারের শুরুতেই বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছেন বাপ্পী। সেই সঙ্গে চলচ্চিত্রে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্যেদিয়ে অভিনয় জগতে অভিষেক হয় তার।

গতকাল শনিবার ‘তুমি আছো তুমি নেই’ নামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পী ও দিঘী। গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমা নির্মিত হচ্ছে এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে। নতুন এই সিনেমাটির শুটিং শুরু হবে নভেম্বরের মাঝামাঝিতে। জানা গেছে, আগামী মাসের মাঝামাঝি শুটিং শুরু হতে পারে। টানা শুটিংয়ের পরিকল্পনা আছে। এমনকি এক লটেই নাকি সিনেমার ক্যামেরা বন্ধ হবে। আর নতুন বছরে, অর্থাৎ ২০২১ সালের শুরুতেই ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এদিকে ‘৫৭০’ সিনেমার শুটিং ব্যস্ততায় থাকা বাপ্পী চৌধুরী বলেন, ‘সিনেমাটির গল্পের প্রয়োজনেই নির্মাতা ও প্রযোজক আমাকে আর দীঘিকে চুক্তিবদ্ধ করেছেন। আশা করি আমাদের নতুন এই জার্নি দারুন কিছুই হবে। দর্শকরা আমাদের নতুন রসায়ন দেখতে পাবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION