1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব

  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৭৪ জন পঠিত

২০২২ সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

সোমবার সকালে অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির ভাষণের জন্য ধন্যবাদ জানাতে প্রস্তাবটি করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তার এ প্রস্তাব সমর্থন করেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুল হক টুকু।

প্রস্তাবে চিফ হুইপ বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি জনাব মো. আবদুল হামিদ কর্তৃক ২০২২ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি সংসদে প্রদত্ত তাহার ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছেন।’

পরে আইন প্রণয়ন কার্যাবলি শেষে দুইজন এমপি পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু করেন তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রথমে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি (রোববার) একাদশ সংসদের ষোড়শ অধিবেশনের শুরুর দিনে সংবিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি।

সংবিধান অনুযায়ী, কোনো সংসদ গঠনের পর প্রথম অধিবেশন এবং প্রতি ইংরেজি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা শেষে সংসদ তা গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION