1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে : মেয়র আতিকুল - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে : মেয়র আতিকুল

  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৬১ জন পঠিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।

রোববার রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক কেন্দ্রের মাঠে মেয়র কাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, মেয়র কাপে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ড অংশগ্রহণ করেছে। এ খেলার মাধ্যমে পাড়ায় পাড়ায় উৎসব ছড়িয়ে পড়েছে। যে দিন যে ওয়ার্ডের খেলা থাকে, সেই ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আমরা চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গিয়েছে সেগুলোর পুনর্জন্ম হোক।

তিনি বলেন, মেয়র কাপ শুরু হয়েছে। এটি আর থেমে থাকবে না। প্রতিবছর আয়োজন করতে চাই। এ সময় তিনি নিয়মিত মেয়র কাপ আয়োজনের জন্য ডিএনসিসির বাসিন্দাদের সাহায্য কামনা করেন।

তিনি আরও বলেন, ডিএনসিসি ২৪টি মাঠ অবৈধ দখলমুক্ত করেছে। আটটি মাঠ রয়েছে যেগুলোর মধ্যে আন্তর্জাতিক মানের খেলা আয়োজন করা সম্ভব। শিশুরা যেন খেলতে গিয়ে পড়ে আহত না হয় সে জন্য অনেক মাঠে নতুন করে কার্পেট বিছানো হবে। বৃদ্ধ নারী পুরুষ যাতে মাঠে হাঁটতে পারেন সেই ব্যবস্থাও করা হবে।

নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে নারী কাউন্সিলরদের সহযোগিতায় ফুটবল, ক্রিকেট, ভলিবল টিম প্রস্তুত করা হচ্ছে বলে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম জানান। এ সময় ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ১৮ ও ৪৩ নম্বর ওয়ার্ডের মধ্যকার ফুটবল খেলা উপভোগ করেন। ওয়ার্ড নং ১৮, ৪৩ নম্বর ওয়ার্ডকে ৯-০ গোলে পরাজিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION