1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি নাছির সম্পাদক হামিদ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি নাছির সম্পাদক হামিদ

  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৯০ জন পঠিত

২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ নাছির উদ্দিন। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া।

অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই কমিটি আগামী দুই বছর (২০২২-২৩) সংগঠন পরিচালনা করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জানুয়ারি রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপস্থিতি সদস্যদের সরাসরি ভোটগ্রহণ হয়।

নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল ৯৪ শতাংশ। কমিটির পাঁচ সহ-সভাপতি হলেন- মো. আ. জলিল, ফরিদা ইয়াসমিন, সালেহা আক্তার, আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ ও মো. সাদেকুল ইসলাম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আবুল কালাম তালুকদার।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ১৭ জন হলেন খন্দকার জাকির হোসেন, মো. আবুল হাসান, আশরাফুর রহমান, মুহাম্মদ আসাদুল হক, নাসরিন পারভীন, মো. আবুল কালাম আজাদ, সজীব কুমার দেবনাথ, মো. আসাদুজ্জামান, মুহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির, মো. গোলাম মাওলা, মিলিয়া শারমিন, শরীফ নজরুল ইসলাম, মো. হেলালুজ্জামান সরকার, মোহাম্মদ নাজমুল হক, কামরুল হাসান এবং মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION