1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশকে আরো ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

বাংলাদেশকে আরো ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র

  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩২৮ জন পঠিত

বাংলাদেশকে ফাইজারের আরো ৯৬ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অনুদানের ফলে যুক্তরাষ্ট্রের দেওয়া মোট টিকার পরিমাণ দুই কোটি ৮০ লাখ ছাড়ালো।
শনিবার ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে গত তিন বছরে করোনা মহামারি মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করেছি। একসঙ্গে কাজ করতে পারার যে গর্ব, সেটা আমি অন্য কিছুতে খুঁজে পাই না।

‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, মার্কিন জনগণ তাদের উদার ভালোবাসার নিদর্শন হিসেবে বাংলাদেশের জনগণের জন্য আরো ৯৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। ফলে এখন পর্যন্ত বাংলাদেশকে দুই কোটি ৮০ লাখ ডোজেরও বেশি টিকা বিনামূল্যে উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। আরো টিকা আসার পথে রয়েছে।’

তিনি বলেন, আমরা বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের ও আমাদের অংশীদারদের অভিবাদন জানাই এবং তাদের সঙ্গে আছি। আমরা যৌথভাবে উভয় দেশের জনগণের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করছি।

যুক্তরাষ্ট্রের এই অনুদান ২০২২ সালে বিশ্বব্যাপী শত কোটি ডোজ টিকা পৌঁছে দেওয়ার মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায় দেশটির নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতির অংশ।

এছাড়া বাংলাদেশ সরকারের জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম প্রচারাভিযানে সহায়তা করার পাশাপাশি তা জোরদার করতে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে। দেশটি টিকার সঠিক ব্যবস্থাপনা ও সঠিক পদ্ধতিতে টিকাদানের বিষয়ে সাত হাজারেরও বেশি বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোভিড-সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে ১২১ মিলিয়ন ডলার বা এক হাজার ৪০ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION