1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন আজ - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন আজ

  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৫৪ জন পঠিত

একাদশ জাতীয় সংসদের ষোড়শ ও চলতি বছরের প্রথম অধিবেশন আজ রোববার শুরু হতে যাচ্ছে। এদিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।

বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী প্রথম বৈঠকে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। এর মধ্যে মন্ত্রিসভায় ভাষণটি অনুমোদন করা হয়েছে। ভাষণে বর্তমান সরকারে বিগত ১৫ বছরের সফল কর্মকাণ্ড তুলে ধরা হবে।

সংসদের রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব এনে তার ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসেবে এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতি আবার কিছুটা অবনতির দিকে যাওয়ায় অধিবেশন দীর্ঘ নাও হতে পারে। সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ অথবা ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে।

রাষ্ট্রপতির ভাষণ ও এর ওপর আলোচনা ছাড়াও বেশ ক’টি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে।

এর আগে সংসদের পঞ্চদশ অধিবেশন গত বছরের ১৪ নভেম্বর শুরু হয়ে ৯ কার্যদিবস পর্যন্ত চলে ২৮ নভেম্বর শেষ হয়। ওই অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সংসদের গত অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করেন।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাব (সাধারণ) উত্থাপন করেন। এর ওপর পরবর্তীতে প্রধানমন্ত্রী, বিরোধীদলের উপনেতা, সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যগণ আলোচনায় অংশ নেন।

এছাড়া ওই অধিবেশনে সৃজনশীল অর্থনীতিতে অবদানের জন্য ইউনেস্কো থেকে বঙ্গবন্ধু পুরস্কার প্রবর্তন এবং প্রদান করায় ১৪৭ বিধিতে সংসদে সাধারণ আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় এবারের অধিবেশনও সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে কভার করতে হবে। তবে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণ সংসদ ভবনে উপস্থিত হয়ে কভার করার অনুমতি রয়েছে। এজন্য শুক্রবার সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের কোভিট টেস্ট করা হয়েছে। এছাড়া সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদেরও অধিবেশন উপলক্ষে কোভিড টেস্ট করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION