1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মালদ্বীপ-শ্রীলঙ্কা সফরে নৌবাহিনী প্রধান - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

মালদ্বীপ-শ্রীলঙ্কা সফরে নৌবাহিনী প্রধান

  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২৮২ জন পঠিত

মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও শ্রীলঙ্কার নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ১৪ জানুয়ারি ঢাকা ত্যাগ করেছেন।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

মালদ্বীপ সফরকালে নৌপ্রধান দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ শামাল ও প্রতিরক্ষা মন্ত্রী মারিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া নৌপ্রধান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন কার্যালয় পরিদর্শন করবেন।

মালদ্বীপ সফর শেষে নৌবাহিনী প্রধান শ্রীলঙ্কা যাবেন। শ্রীলঙ্কায় অবস্থানকালে নৌপ্রধান দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জেনারেল (অব:) জি. ডি. এইচ. কামাল গুনারাতে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিশান্থা উলুগেটেন, সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়া নৌপ্রধান দেশটির ইস্টার্ন নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সানজিওয়া দিয়াসের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। পাশাপাশি নৌপ্রধান দেশটির নেভাল অ্যান্ড মেরিটাইম একাডেমি ও দর্শনীয় স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। সফর শেষে নৌপ্রধান আগামী ২৩ জানুয়ারি দেশে ফিরবেন।

শুক্রবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION