1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে জাতীয় সংসদের বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান রয়েছে: স্পিকার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী আড়াইহাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ২৭০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা, ঠিকাদারি প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে ৪ টি চুনা কারখানা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ‘বিগত সরকারের অবহেলার কারণে হাম উদ্বেগজনক আকারে দেখা দিয়েছে’ সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি ‘৮ হাজার ৯৯টি ক্যাডার পদশূন্য, দ্রুত নিয়োগের পরিকল্পনা’

প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে জাতীয় সংসদের বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান রয়েছে: স্পিকার

  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩২৯ জন পঠিত

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে, তার নির্দেশনা অনুসরণ করে জাতীয় সংসদের বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার ঐকান্তিক অভিপ্রায়ে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব, মেডিকেল সেন্টার, সংসদ সদস্য ভবন সংস্কার করা হয়েছে। সমগ্র দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে সংসদেও উন্নয়ন কর্মকাণ্ড চলছে।

শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ ৩নং সংসদ সদস্য ভবনের সংস্কারোত্তর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন। এ সময় তিনি ভবনটির উদ্বোধন ঘোষণা করেন।

স্পিকার বলেন, চিফ হুইপ ও তার টিম সার্বক্ষণিক তত্ত্বাবধানের মাধ্যমে সংসদ সদস্য ভবনের সংস্কার কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে গেছেন। সকলে পরিচ্ছন্ন ও সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবেন। অবশিষ্ট সংসদ সদস্য ভবনগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে।

সংস্কারকৃত ভবনগুলো রক্ষণাবেক্ষণের ব্যাপারে সংসদ সদস্যগণের সার্বিক সহযোগিতা কামনা করেন স্পিকার।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, সৈয়দা রুবিনা আক্তার মিরা এমপি, নাহিদ ইজাহার খান এমপি, সাইফুজ্জামান এমপি, মোস্তাফিজুর রহমান এমপি এবং নার্গিস রহমান এমপি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION