1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই: পানিসম্পদ উপমন্ত্রী - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই: পানিসম্পদ উপমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৫৫৩ জন পঠিত

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।

বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের নড়িয়া শহিদ মিনার চত্বরে গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন ও চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপমন্ত্রী শামীম বলেন, বিএনপি গণধিকৃত দল। ক্ষমতায় থাকার সময় তারা জনগণের হাজার কোটি টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করেছে। বিশ্বের মধ্যে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। এ দলটিই বিরোধী দলে থেকে বোমাবাজি করেছে, পেট্রল বোমা মেরে ও বাসে আগুন দিয়ে নিরীহ মানুষ মেরেছে।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদ উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া থানার ওসি অবনি শংকর প্রমুখ।

এ সময় নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৫০টি গৃহহীন পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা করে চেক বিতরণ করেন পানিসম্পদ উপমন্ত্রী শামীম।

এর আগে, ১ জানুয়ারি ও ৩০ ডিসেম্বর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ১০ হাজারের বেশি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পানিসম্পদ উপমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION