1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাকরাইন উৎসবে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

সাকরাইন উৎসবে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৮১ জন পঠিত

আগামী ১৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য সাকরাইন উৎসবে আতশবাজি ও ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে।

বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী পৌষ মাসের শেষ দিনে সাকরাইন উৎসব পালন করা হয়। মূলত পুরান ঢাকার বিভিন্ন এলাকায় নাটাই-ঘুড়ি, আতশবাজি ও ফানুস উড়িয়ে এ উৎসব উদযাপন করা হয়।

নিষেধাজ্ঞার বিষয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, আমরা সাকরাইন উৎসবে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যবস্থা করছি। আর তারা যাতে এমন উদযাপন না করে সেজন্য পুরান ঢাকার বিভিন্ন কমিউনিটির নেতাদের সঙ্গে আমরা কথা বলবো।

কমিশনার আরো বলেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে এধরনের কার্যক্রম বন্ধ করা কঠিন। আমরা পুরান ঢাকার সর্দারদের নিয়ে বসে এ বিষয়ে কথা বলবো, এগুলো বন্ধের উদ্যোগ নিচ্ছি।

উল্লেখ্য, ২০২২ সালের ইংরেজি নববর্ষের প্রথম প্রহর (৩১ ডিসেম্বর, ২০২১) উদযাপনের ফলে ঢাকার বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও অনবরত আতশবাজির বিকট শব্দে নগরবাসির ভোগান্তির কথাও বিবেচনায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION