1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সংসদে নারী প্রতিনিধিত্ব ২১ শতাংশ: স্পিকার - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

সংসদে নারী প্রতিনিধিত্ব ২১ শতাংশ: স্পিকার

  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৩১৮ জন পঠিত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব রয়েছে ২১ শতাংশ। সংসদে বর্তমানে ২৩ জন সরাসরি নির্বাচিত ও ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন বলে উল্লেখ করেন স্পিকার। রাজনৈতিক দলগুলো প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে নারী প্রার্থীর অগ্রাধিকারের ব্যাপারে এখনো সংবেদনশীল।

বুধবার (১২ জানুয়ারি) সংসদের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের বিদায়ী সাক্ষাৎকালে এ কথা বলেন স্পিকার। সাক্ষাৎকালে তারা সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, কোভিড-১৯ ভ্যাকসিন পরিস্থিতি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্পিকার বলেন, বাংলাদেশ সবসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে আসছে। এ সুসম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে পরস্পর উত্তম সংসদীয় চর্চা সম্পর্কে ধারণা নিতে পারে। এসময় তিনি সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বাংলাদেশের জনগণ খুব আন্তরিক উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে তার নিয়োগকাল স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশে তার কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান। এসময় স্পিকার রাষ্ট্রদূতের ভবিষ্যৎ কর্মময় জীবনের সার্বিক সফলতা কামনা করেন।

রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে বলে স্পিকারকে আশ্বস্ত করেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION