1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ থেকে সার কিন‌তে চায় ভুটান - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ থেকে সার কিন‌তে চায় ভুটান

  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৮৬ জন পঠিত

বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার টন সার কেনার আগ্রহ প্রকাশ করেছে ভুটান। এ বিষয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সহযোগিতা চাওয়া হয়েছে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সাক্ষাৎকা‌লে মঙ্গলবার এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশ নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি।

শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী স্বাধীনতার সময় বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ভুটানের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান শাহ্‌ মো. ইমদাদুল হক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক সাহাব বিন আহমেদ উপস্থিত ছিলেন।

ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে আড়াই থেকে তিন হাজার টন সার কেনার আগ্রহ প্রকাশ করেন এবং এ ব্যাপারে শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন।

জবাবে শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশ নিজেই সার আমদানি করে। এরপরও বন্ধুপ্রতীম দেশ হিসেবে ভুটানের জন্য আন্তর্জাতিক মূল্যে কাফকো থেকে প্রয়োজনীয় সার পাঠানোর ব্যবস্থা করা হবে।

এ লক্ষ্যে শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিসিআইসি ও ভুটানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION