1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত পরিসরে ক্লাস চলবে: শিক্ষামন্ত্রী - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত পরিসরে ক্লাস চলবে: শিক্ষামন্ত্রী

  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২৫৭ জন পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আপাতত সীমিত পরিসরে ক্লাস চলবে। পরিস্থিতি খারাপের দিকে গেলে পরবর্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সোমবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। দেশে কয়েক দিন ধরে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত কয়েকদিন ধরে শনাক্ত হাজারের ওপরে। এমন অবস্থায় শিক্ষপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে রোববার রাতে প্রায় দেড় ঘণ্টাব্যাপী জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক হয়। বৈঠকে টেকনিক্যাল কমিটির সদস্যরা শিক্ষামন্ত্রীকে নানা ধরনের পরামর্শ প্রদান করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের প্রতি জোর দেওয়া হবে। যারা টিকা নিয়েছে তারা সশরীরে ক্লাসে উপস্থিত হবে। যারা এখনো টিকা নিতে পারেনি তারা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হবে।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব না হলেও স্বাস্থ্যবিধি মেনে আপাতত তাদেরও ক্লাস চলমান থাকবে।

এদিকে গত শনিবার (৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রায় সব শিক্ষার্থীর টিকাদান কার্যক্রম শেষ হবে। এরপর থেকেই টিকা না নেয়া শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে না।

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION