1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুরাদ ও তার স্ত্রীর ৩ অস্ত্র জমা নিলো পুলিশ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

মুরাদ ও তার স্ত্রীর ৩ অস্ত্র জমা নিলো পুলিশ

  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩২৩ জন পঠিত
স্ত্রীকে নির্যাতন ও প্রাণনাশের হুমকির ঘটনায় মুরাদ হাসানের লাইসেন্স করা দুটি অস্ত্র ও তার স্ত্রীর লাইসেন্স করা আরেকটি অস্ত্র নিরাপত্তাজনিত কারণে জমা নিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।
রোববার বিকেলে ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যেহেতু মুরাদের স্ত্রী তার বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি জিডি করেছেন, তাই তার নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ডা. মুরাদের নামে লাইসেন্স করা অস্ত্রগুলো থানায় জমা দিতে বলি। থানার নির্দেশনা অনুযায়ী তিনি গতকাল (শনিবার) এসে দুটি অস্ত্র জমা দিয়েছেন। এছাড়া মুরাদের স্ত্রীকেও তার লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়ার কথা বললে তিনিও শনিবার অস্ত্র জমা দিয়ে গেছেন। স্বামী-স্ত্রী দুজনে তিনটি অস্ত্র জমা দিয়েছেন, যার মধ্যে একটি পিস্তল ও দু’টি শটগান।
পুলিশের এ কর্মকর্তা বলেন, যেহেতু জিডিতে নিরাপত্তাজনিত বিষয় উল্লেখ করা হয়েছে তাই আমরা অস্ত্রগুলো জমা নিয়েছি। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অস্ত্রগুলো থানায় জমা থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ৬ জানুয়ারি মুরাদ স্ত্রী-সন্তানদের গালিগালাজ করে মারধর করতে গেলে তার স্ত্রী ডা. জাহানারা এহসান ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চান। অভিযোগ পেয়ে ধানমন্ডি থানা পুলিশ তাদের বাসায় গেলে মুরাদ বাসা থেকে পালিয়ে যান। পরে মুরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী।
এর আগে, কয়েকটি বিতর্কিত মন্তব্য ও অনলাইনে একটি অশালীন অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর তার রাজনীতি জীবনের সমাপ্তি ঘটে। তখন বিতর্কের মুখে দেশ ত্যাগ করলেও কানাডা ও দুবাইয়ে ঢুকতে না পেরে দেশে ফিরে আসেন মুরাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION