1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে জাপানের দুই যুদ্ধজাহাজ - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে জাপানের দুই যুদ্ধজাহাজ

  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৯২ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের দু’টি যুদ্ধজাহাজ ‘উরাগা’ ও ‘হিরাডো’।

শনিবার (৮ জানুয়ারি) জাহাজ দু’টি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজ দু’টিকে স্বাগত জানায়। পরে চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী জাহাজ দুটির অধিনায়কদের স্বাগত জানান।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজ দু’টি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’ তাদের অভ্যর্থনা জানায়।

নৌবাহিনী জানায়, জাহাজ দুটি দেশে অবস্থানকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জাহাজ দুটির এ শুভেচ্ছা সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তিনদিনের শুভেচ্ছা সফর শেষে আগামী ১০ জানুয়ারি জাহাজ দু’টির বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION