1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধু ম্যারাথন: ডিএমপির ট্রাফিক নির্দেশনা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বঙ্গবন্ধু ম্যারাথন: ডিএমপির ট্রাফিক নির্দেশনা

  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৪২০ জন পঠিত

আগামী সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওইদিন হাতিরঝিলের প্রবেশপথগুলোতে যানবাহন চলাচল ভোর ৪টা থেকে দুপুর আনুমানিক ১টা পর্যন্ত বন্ধ থাকবে।

এ লক্ষ্যে ওই এলাকায় যানবাহন চালকদের ডাইভারশন মেনে চলাচল করার জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, রেইনবো ক্রসিং দিয়ে যেসব যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তাদের মগবাজার, মৌচাক হয়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যেসব গাড়ি হাতিরঝিল সড়ক ব্যবহারে ইচ্ছুক তারা গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যেতে পারবেন।

পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যেতে পারবেন।

এছাড়া সকাল সাড়ে ৫টায় ম্যারাথন দলটি আর্মি স্টেডিয়াম থেকে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সকড়টিতে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২ চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন ডিসি মো. ফারুক হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION