1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মধ্যপ্রাচ্যে ভাড়া কমাল বিমান - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে ভাড়া কমাল বিমান

  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৬৮ জন পঠিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ, দাম্মাম, দুবাই ও আবুধাবি রুটে আসন খালি থাকা সাপেক্ষে নতুন টিকিট ক্রয়ের ক্ষেত্রে হ্রাসকৃত সর্বোচ্চ ভাড়ার স্তর কার্যকর হবে।’

৫০ বছর পূর্তিতে মধ্যপ্রাচ্যের পাঁচটি রুটে টিকিটের দাম কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আগামী ১৬ জানুয়ারি থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে বলে মঙ্গলবার বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ, দাম্মাম, দুবাই ও আবুধাবি রুটে আসন খালি থাকা সাপেক্ষে নতুন টিকিট ক্রয়ের ক্ষেত্রে হ্রাসকৃত সর্বোচ্চ ভাড়ার স্তর কার্যকর হবে।’

তবে ভাড়ার নিম্নস্তর আগেই মতোই চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (আইকাও) নিয়মানুসারে সাধারণত এয়ারলাইনসের টিকিট বিক্রি হয় কয়েকটি ধাপে, যাকে বলা হয় স্ল্যাব।

একই ফ্লাইটে একেক স্ল্যাবের টিকিটের মূল্য একেক রকম। এ কারণে যত আগে কেনা যাবে, ততই কম হবে টিকিটের দাম। আর সময় বাড়তে থাকলে টিকিটের দামও বেশি হবে।

বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ঢাকা-জেদ্দা রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া ৭২ হাজার ৪৫৫ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৬৪ হাজার ৮২০ টাকা।

ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া ৭০ হাজার ৭৫৮ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৬৩ হাজার ১২৩ টাকা।

এ ছাড়া ঢাকা-দুবাই রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া ৭৫ হাজার ৫০৮ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৬২ হাজার ৭৮৪ টাকা।
ঢাকা-আবুধাবি রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া ৬৭ হাজার ২৫ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৫৮ হাজার ৫৪২ টাকা।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের যে শ্রমবাজার, সেগুলো একে একে খুলতে শুরু করেছে। এর ফলে কাজ হারিয়ে বা ছুটিতে দেশে এসে যেসব প্রবাসী কর্মী আটকা পড়েছিলেন, তাদের কাজে যোগ দেয়ার পথও খুলেছে।

তবে এতে বাদ সাধছে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সের টিকিটের মূল্য। যাত্রীদের অভিযোগ, সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ বা তিন গুণ দামে টিকিট কিনতে হচ্ছে তাদের। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই প্রবাসী কর্মীরা।

মধ্যপ্রাচ্য দেশের সবচেয়ে বড় শ্রমবাজার। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমানসহ এই অঞ্চলের বিভিন্ন দেশে অর্ধকোটিরও বেশি বাংলাদেশি বিভিন্ন খাতে কাজ করেন। এসব দেশে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ দেশি-বিদেশি এয়ারলাইনসগুলো ফ্লাইট পরিচালনা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION