1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বছরের প্রথম সংসদ অধিবেশন ১৬ জানুয়ারি - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

বছরের প্রথম সংসদ অধিবেশন ১৬ জানুয়ারি

  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৪৬৩ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের মধ্য দিয়ে আগামী ১৬ জানুয়ারি শুরু হবে নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন। একাদশ সংসদের ষোড়শ অধিবেশন হবে এটি।

শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐ দিন বিকেল চারটায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের বৈঠক আহ্বান করেছেন।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভাষণের পর তাকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব আনা হবে। প্রায় পুরো অধিবেশন জুড়ে ঐ প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন দেয়।

গত ২৮ নভেম্বর সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, করোনাকালে অন্যান্য অধিবেশনের মতো আগামী অধিবেশনটিও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION