1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নতুন নতুন শিল্পায়নে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

নতুন নতুন শিল্পায়নে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে

  • Update Time : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৫০৯ জন পঠিত

নরসিংদী প্রতিনিধিঃ শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন শিল্প ও ব্যবসায় সমৃদ্ধি হয়েছে। নতুন নতুন শিল্পায়নের ফলে বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশের মডেল।

তিনি বলেন, করোনার দুর্যোগ মোকাবিলায় আমাদের সরকার যেভাবে কাজ করে গেছে, তা বিশ্বের অনেক দেশও পারেনি। এই সরকারের আমলে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। বেড়েছে শিক্ষা ও কর্মসংস্থানের হার, কমেছে দারিদ্র্য।

শুক্রবার সকালে নরসিংদী চেম্বারের উদ্যোগে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলী হোসেন শিশিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ১০০ শয্যার জেলা ও কোভিড হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বারের সহসভাপতি জাকির হোসেন, পরিচালক আল আমিন ভূঁইয়া, পরিচালক নাজমুল হোসেন ভূঁইয়া, মমিনুর রহমান, মো. কাজিমউদ্দিন, আনিসুর রহমান ভূঁইয়া, কাইয়ম সরকার প্রমুখ।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বক্তব্য শেষে মেলায় স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। এ সময় নরসিংদী চেম্বার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নরসিংদী মুছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মাসব্যাপী বিজয় মেলায় বস্ত্র, মনোহারি, শিশুদের খেলনা, কাঠের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্যসহ দুশতাধিক স্টল রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION