1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বর্ষবরণে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বর্ষবরণে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন

  • Update Time : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৫ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এরমধ্যে মাতুয়াইল স্কুল রোডের একটি বাড়িতে ফানুস থেকে বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর মাতুয়াইল, তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমণ্ডি, রায়েরবাগসহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে ফানুস থেকে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে।

প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরও বলা হয়েছে, আগুন লাগার স্থানগুলো তালিকাভুক্ত করা হচ্ছে। তালিকা করার কাজ পুরোপুরি শেষ না করে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব হবে না। তালিকা সম্পন্ন করার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, আমরা সুনির্দিষ্ট করে বলতে গেলে মাতুয়াইল স্কুল রোডের একটি বড় আগুন লাগার খবর পেয়েছি। সেখানে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পটকা বা আতশবাজি ফোটানোর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা অমান্য করেই ঢাকায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছেন অনেকে।

আতশবাজি ফোটানো বন্ধ করতে না পারার বিষয়ে সাংবাদিকদের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছেন খোদ ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION