1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নিজ হাতে বাচ্চাদের বই দিতে পারলাম না, এটিই দুঃখ: প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজ হাতে বাচ্চাদের বই দিতে পারলাম না, এটিই দুঃখ: প্রধানমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩০৩ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ নতুন বছরের পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি নিজে হাতে বাচ্চাদের হাতে নতুন বই তুলে দিতে পারলাম না। এটিই দুঃখ আমার। তবে সে জন্য করোনাই দায়ী।’

আগামী ৪ জানুয়ারি থেকে সারা দেশে যাতে শিক্ষার্থীরা বই পায়, সে ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে শিশুদের মাঝে বই বিতরণের অনুষ্ঠান হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে। একই কারণে গত বছর এখানেই অনুষ্ঠান হয়। যে কারণে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী।

তবে করোনা মহামারীর আগে এ অনুষ্ঠান গণভবনেই হয়েছিল।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আজ প্রধানমন্ত্রীর পক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও শিক্ষামন্ত্রী দীপু মনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন।

নতুন বছরে ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ শিক্ষার্থীর হাতে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি বই বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী।

২০২১ সালে ধাপে ধাপে ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৪১২টি বই বিতরণ করা হয়।

মহামারীর কারণে এবারও বছরের প্রথম দিন স্কুলে স্কুলে বই উৎসব হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION