1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইউনিয়ন পর্যায়ে মাছ চাষ প্রযুক্তি সম্প্রসারণের সুপারিশ - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

ইউনিয়ন পর্যায়ে মাছ চাষ প্রযুক্তি সম্প্রসারণের সুপারিশ

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৮ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ হাওর এলাকাসহ ইউনিয়ন পর্যায়ে মাছ চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া বিলুপ্তপ্রায় মিঠা পানির মাছ উৎপাদন বৃদ্ধির জন্য ডিম ছাড়ার সময় ও পোনা মাছ সংরক্ষণের পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, বি.এম কবিরুল হক, মো. শহিদুল ইসলাম (বকুল), নাজমা আকতার, মোছা. শামীমা আক্তার খানম, নূর উদ্দিন চৌধুরী নয়ন এবং প্রান গোপাল দত্ত বৈঠকে অংশ নেন।

বৈঠকের শুরুতে পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী নিশ্চতকরণ শেষে বিভিন্ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও মৎস্য উন্নয়ন প্রকল্পের উপর প্রতিবেদন উপস্থাপিত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে মৎস্য সম্পদ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও আহরণের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সামুদ্রিক ও মিঠা পানির মৎস্য ব্যবস্থাপনার কার্যক্রম অব্যাহত।

বৈঠকে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর দুরদর্শী নেতৃত্বে ও নির্দেশনায় দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি মৎস ও প্রাণীজ সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যসম্মত মৎস্য উৎপাদনে উপযুক্ত জলাশয়, মানসম্মত খাদ্য, ওষুধ ইত্যাদির প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানরা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION