1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
থার্টি ফার্স্ট নাইট ঘিরে সিএমপির ১৬ নির্দেশনা, অমান্যে ব্যবস্থা - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

থার্টি ফার্স্ট নাইট ঘিরে সিএমপির ১৬ নির্দেশনা, অমান্যে ব্যবস্থা

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৭ জন পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে ১৬ দফা নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার সিএমপির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এসব নির্দেশনা জারি করেন।

নির্দেশনার মধ্যে রয়েছে- ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত পারকি ও পতেঙ্গা সমুদ্রসৈকতে জনসাধারণ অবস্থান করতে পারবেন না। শুক্রবার নগরের বিভিন্ন রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ ও প্রকাশ্য স্থানে জমায়েত কিংবা কোনো ধরনের উৎসবও আয়োজন করা যাবে না।

এছাড়া উন্মুক্ত স্থানে নাচ-গান করা যাবে না। কোনো ভবনের ছাদে আতশবাজি কিংবা পটকা ফোটানো হলে সে ভবনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উচ্চৈঃস্বরে গাড়িতে হর্ন বাজানো এবং বেপরোয়া গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালাতেও নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের বার এবং রাত ১০টা থেকে ফাস্ট ফুডের দোকান ও মার্কেট বন্ধ রাখতে হবে। হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্থান ভাড়া দেওয়া যাবে না।

এছাড়া অনুমোদিত অনুষ্ঠানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে এবং নারীদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। আনন্দ উদযাপনের নামে সমাজ ও সংস্কৃতিতে শালীনতা বিবর্জিত কিছু করা যাবে না। নৈতিক মূল্যবোধ পরিপন্থী কিছু করা যাবে না। অনুমোদিত অনুষ্ঠানগুলোতে কোভিড-১৯ সংক্রান্ত সরকারি নির্দেশনাও অনুসরণ করতে হবে।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় এতে। কোনো ঘটনা ও দুর্ঘটনার জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ কিংবা সিএমপির নিয়ন্ত্রণ কক্ষ ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫ ও ০৩২০০৫৭৯৯৮ নম্বরে ফোন করার জন্য অনুরোধও করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION