1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত, মোট ৭ - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত, মোট ৭

  • Update Time : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৮২ জন পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ দেশের আরও তিন জনের দেহে কনোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। এই নিয়ে দেশে মোট ওমিক্রন সংক্রমিত সাত জন রোগী শনাক্ত হয়েছেন।

ওই তিন করোনা আক্রান্ত রোগীর শরীর থেকে পাওয়া ভাইরাসের জিন বিন্যাস বিশ্লেষণ করে মঙ্গলবার রাতে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) ওয়েবসাইটে প্রকাশ করে বিষয়টি জানানো হয়।

এর আগে মঙ্গলবারও একজনের ওমিক্রন সংক্রমণের তথ্য দিয়েছিল এই ওয়েবসাইট। পুরুষ ওই রোগীর শরীর থেকে পাওয়া ভাইরাসের নমুনার জিনোম সিকোয়েন্স করেছিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। আর সোমবার এক নারীর ওমিক্রনে আক্রান্তের তথ্য প্রকাশ করেছিল জিআইএসএআইডি। তারা দুজনই ঢাকার বাসিন্দা।

এদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত তথ্যে জানা যায়, নতুন শনাক্ত তিন ব্যক্তি রাজধানীর বনানী এলাকার বাসিন্দা। তাদের দু’জন নারী, একজন পুরুষ। নারীদের একজনের বয়স ৩০, আরেকজনের ৪৭ বছর। আর ওমিক্রন শনাক্ত পুরুষের বয়স ৮৪ বছর।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৩ ডিসেম্বর ওই তিন জনের নমুনা সংগ্রহ করেছিল। পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়েছিল। পরে জিনোম সিকোয়েন্সিং করে ওমিক্রনের বিষয়টি ধরা পড়ে।

এর আগে জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের মধ্যে প্রথম ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ার কথা সরকারিভাবে জানানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION