1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশকে ২ কোটি ১০ লাখ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে ২ কোটি ১০ লাখ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র

  • Update Time : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৫০০ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশকে কোভাক্সের আওতায় এ পর্যন্ত মোট ২ কোটি ১০ লাখ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ঢাকার মার্কিন দূতাবাস সূত্র এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্র সর্বশেষ ২৮ ডিসেম্বর কোভিড-১৯ প্রতিরোধক ২৫ লাখ ডোজ ফাইজার টিকা উপহার দিয়েছে। এ নিয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের টিকা অনুদান ২ কোটি ১০ লাখ ডোজ ছাড়িয়েছে।

ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমকে সহায়তা করে আসছে। যার আওতায় এরই মধ্যে প্রায় ৭ হাজার স্বাস্থ্যসেবাদানকারীকে নিরাপদে টিকাদান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে সঠিক নিয়মে কোভিড-১৯ টিকা সংরক্ষণের জন্য ফ্রিজার ও অন্যান্য উপকরণ প্রদানের পাশাপাশি দেশব্যাপী টিকা পরিবহণে সহায়তা করতে কোল্ড-চেইন ফ্রিজার ট্রাক অনুদান দিয়েছে।

এর আগে রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, আমরা বাংলাদেশকে আরেক দফা ফাইজার টিকা অনুদান দিতে পেরে গর্বিত। যুক্তরাষ্ট্রের দেওয়া এই উপহার বাংলাদেশ সরকারকে আরো বেশি মানুষকে বিশেষ করে তরুণবয়সীদের জন্য টিকাদান কার্যক্রমের গতি ধরে রাখতে সহায়তা করবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই বছরের শেষ নাগাদ বাংলাদেশের টিকা নেয়ার যোগ্য জনসংখ্যার ৪০ ভাগকে টিকাদানের লক্ষ্য অর্জনে সহায়তা করতে ফাইজারের টিকা ডোজ অনুদান দিয়ে বাংলাদেশের পাশে থাকবে।

ফাইজারের এই টিকা অনুদান যুক্তরাষ্ট্র সরকারের বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবিলায় নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের বিনামূল্যে ১০০ কোটি টিকা অনুদানের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ, যা ২০২২ সালের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে।

যুক্তরাষ্ট্র সরকার টিকা অনুদান ও সহায়তা ছাড়াও বাংলাদেশকে কোভিড-১৯ সংক্রান্ত কর্মকাণ্ডে আরো ১২১ মিলিয়ন ডলার বা ১,০৪০ কোটি টাকারও বেশি অনুদান সহায়তা দিয়েছে। এই অনুদান টিকাদান সহায়তা; উন্নত কোভিড-১৯ পরীক্ষা; সংক্রমণ ও প্রতিরোধ নিয়ন্ত্রণ; চিকিৎসা এবং সরবরাহ ব্যবস্থা ও লজিস্টিক ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে মানুষের জীবন বাঁচিয়েছে।

গেল ১৯ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স প্রচেষ্টাকে সহায়তা করতে ৪ বিলিয়ন ডলার বা ৩৪ হাজার কোটি টাকা সহায়তা করছে। যার মধ্যে আল্ট্রা-কোল্ড চেইন সংরক্ষণ, পরিবহন, কোভিড টিকার নিরাপদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকার ন্যায়সঙ্গত প্রবেশগম্যতা তৈরিতে বিশ্বের বৃহত্তম দাতা দেশে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION