1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এনআইডিতে যুক্ত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা পরিচয় - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

এনআইডিতে যুক্ত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা পরিচয়

  • Update Time : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৬ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ জাতীয় পরিচয়পত্রে এখন থেকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় সংযোজন করা হবে। জাতির সূর্যসন্তানদের সম্মান জানাতে এ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছ থেকে তালিকা নিয়ে এ কাজ করছে বর্তমান কমিশন। ফেব্রুয়ারির মধ্যেই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে এর ভিত্তিতেই দেয়া হয় জাতীয় পরিচয়পত্র। এরপর ২০১১ সালে স্মার্টকার্ড প্রকল্প হাতে নেয় কমিশন।

এনআইডি সার্ভারে প্রায় ১১ কোটি ১৭ লাখ নাগরিকের তথ্য রয়েছে। এদের প্রায় সবাই লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র পেয়েছে। আর স্মার্টকার্ড পেয়েছে সাড়ে ছয় কোটি মানুষ।

এদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের আলাদাভাবে সম্মান জানাতে চায় নির্বাচন কমিশন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তাদের এনআইডি কার্ডে বীর মুক্তিযোদ্ধা পরিচয় সংযোজনের উদ্যোগ নেয়া হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভােগর মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর জানান, দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে বর্তমান কমিশন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, স্মার্টকার্ডে যে চিপটি রয়েছে তার নিচে লেখা হবে বীর মুক্তিযোদ্ধা।

ইসির সার্ভারে বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি আলাদা জায়গা থাকবে বলে জানিয়েছে এনআইডি বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION