1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তরুণরাই নেতৃত্ব দেবে’ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তরুণরাই নেতৃত্ব দেবে’

  • Update Time : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০০ জন পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর যে উদ্যোগ তা বাস্তবায়নে আগামী দিনে তরুণরাই নেতৃত্ব দেবে। সেজন্য তরুণদের উদ্ভাবনী শক্তি বাড়াতে প্রশিক্ষণ দেওয়া অব্যাহত রাখতে হবে।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ক্লাব মিলনায়তনে সিটিও ফোরাম বাংলাদেশ’র ইনোভেশন হ্যাকাথন ২০২১-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বপন ভট্টাচার্য্য বলেন, উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে ইনোভেশনের বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ গঠন ও চতুর্থ শিল্প বিপ্লবের এ সময়ে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে উদ্ভাবনী কার্যক্রম জোরদারের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION