1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধু বিশ্বাস ও অর্জনের পথ দেখিয়ে গেছেন: আইজিপি - Bangladesh Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জিএসটিইউ’তে নিয়োগ দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২ গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: মন্ত্রী কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ

বঙ্গবন্ধু বিশ্বাস ও অর্জনের পথ দেখিয়ে গেছেন: আইজিপি

  • Update Time : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০৫ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশে অনেক ক্ষেত্রে পাইওনিয়ার। কারণ আমাদের বঙ্গবন্ধু ছিলেন। তিনি আমাদের বিশ্বাস এবং অর্জনের পথ দেখিয়ে গেছেন।

সোমবার রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নেতা মোদের শেখ মুজিব’ গ্রন্থ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ এখন রেসের ঘোড়া। এ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না। ষড়যন্ত্র মোকাবিলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হওয়ার সময় কিন্তু নেই। আমরা বিজয়ী জাতি। বাংলাদেশের মানুষ পরাজয় মানে না। এ জাতিকে কেউ পরাজিত করতে পারবে না।

পুলিশ মহাপরিদর্শক আরো বলেন, আগে মেহমান বাড়িতে আসলে পানি, চিনি দিয়ে আপ্যায়ন করা হতো। আর সেই সময়ের চিকিৎসা ছিল ঝাড়ফুঁক। মানুষ মনে করতো ঝাড়ফুঁক সবচেয়ে বড় চিকিৎসা। বর্তমানে ১১ কোটি মানুষ মোবাইল সিম ব্যবহার করছেন। সাত কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেখেছিল দেশে সাড়ে চার লাখ টন খাদ্যের ঘাটতি। এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION