1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুড়িল থেকে বাণিজ্যমেলা পর্যন্ত চলবে ৩০ বাস - Bangladesh Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জিএসটিইউ’তে নিয়োগ দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২ গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: মন্ত্রী কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ

কুড়িল থেকে বাণিজ্যমেলা পর্যন্ত চলবে ৩০ বাস

  • Update Time : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩১৩ জন পঠিত

অনলাইন ডেস্কঃ প্রথমবারের মতো রাজধানীর পূর্বাচলে বসছে ২০২২ সালের বাণিজ্যমেলা। নবনির্মিত ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১ জানুয়ারি থেকে শুরু হবে এ মেলা। আগতদের সুবিধার্থে কুড়িল ফ্লাইওভার থেকে মেলা পর্যন্ত চলবে বিআরটিসির বাস।

এসব বাসের ন্যূনতম একটা ভাড়া থাকবে। এতে সহজেই কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মেলায় যেতে পারবেন দর্শনার্থীরা।

কুড়িল থেকে বাণিজ্যমেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, কুড়িল ফ্লাইওভার থেকে মেলা প্রাঙ্গণের দূরত্ব অনেক। তবে যাতায়াতের জন্য যানবাহনের সংখ্যা কম। কুড়িল থেকে গাউছিয়া পর্যন্ত কিছু বিআরটিসি বাস চলাচল করলেও তা পর্যাপ্ত নয়। ফলে মেলা প্রাঙ্গণে যাতায়াত কষ্টসাধ্য জনসাধারণের জন্য। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বাণিজ্যমেলাকে কেন্দ্র করে কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের মেলাকেন্দ্রে বিআরটিসির বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়।

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মাসব্যাপী এই রুটে বিআরটিসির ৩০টি বাস চলাচলের জন্য চিঠি দিয়েছিলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। পরে বিটিআরসির পক্ষ থেকে তার অনুমোদন দেওয়া হয়।

ইপিবি’র সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী জাগো নিউজকে বলেন, মেলাকে কেন্দ্র করে বিআরটিসির ৩০টি বাস থাকবে। তবে বিআরটিসির চেয়ারম্যান বলেছেন প্রয়োজন হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION