1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইসলামের সঠিক বাণী মানুষের কাছে তুলে ধরতে হবে: প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জিএসটিইউ’তে নিয়োগ দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২ গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: মন্ত্রী কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ

ইসলামের সঠিক বাণী মানুষের কাছে তুলে ধরতে হবে: প্রতিমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৯৮ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ ধর্মীয় সম্প্রীতি সুরক্ষার বিষয়ে ইসলামের সঠিক বাণী মানুষের কাছে তুলে ধরতে হবে বলে উল্লেখ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেন, কেউ যেন ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে এ বিষয়ে জনগণের সচেতনতা বাড়াতে হবে।

রোববার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পবিত্র কোরআন ও হাদিস থেকে সম্প্রীতি রক্ষার বিষয়ে উদ্ধৃতি তুলে ধরে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি দয়া, মহানুভবতা প্রদর্শন করতে ইসলামের নির্দেশ রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মদিনা সনদের মাধ্যমে রাসুলুল্লাহ (সা.) শিক্ষা দিয়েছেন কীভাবে অন্য সম্প্রদায়ের মানুষকে নিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হয়।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে এদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মূলনীতি সংযোজন করে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত্তিস্থাপন করে গেছেন।

বঙ্গবন্ধুর ধর্ম নিরপেক্ষতার অর্থ ছিল ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ ধর্ম পালন করবে, যা মদিনা সনদেরই প্রতিফলন বলে উল্লেখ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আব্দুল আওয়াল হাওলাদার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহাম্মেদ।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (সমন্বয়) মোহাম্মদ মহীউদ্দীন মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক, জেলা কার্যালয়ের উপ-পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION