1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে: হাছান মাহমুদ - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে: হাছান মাহমুদ

  • Update Time : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৬৭ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই বেশিভাগ জায়গায় বিজয় লাভ করেছেন। এতেই প্রমাণিত হয়, আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে।

সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরাই জয়লাভ বেশি করেছেন। যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি, কিন্তু দলের বিভিন্ন পদবিতে আছেন তারাও ব্যাপকভাবে জয়লাভ করেছেন। বিএনপি নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করছে। তাদের প্রার্থীদের জয়লাভের সংখ্যা কয়েকজন আর জাতীয় পার্টির সংখ্যা আরো কম। আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই, অন্য কেউ না।

সম্প্রতি এক নেতাকে বহিস্কার করাকে কেন্দ্র করে প্রায় ১৫৭ জন নেতাকর্মী বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অনেক নেতাকর্মী দলত্যাগ করে চলে যাচ্ছে। অনেক নেতাকর্মী দলীয় কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে ফেলছে।

তিনি আরো বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও খালেদা জিয়া দেশের অভ্যন্তরে সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন। খালেদা জিয়া যেভাবে চাচ্ছেন দেশের মধ্যে সেভাবেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তারপরও যদি খালেদা জিয়ার চিকিৎসার কোনো ঘাটতি হয় সেটার জন্য বিএনপি দায়ী থাকবে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয় নিয়ে আইনমন্ত্রী যা বলেছেন তার বাইরে আমি কিছু বলতে চাচ্ছি না।

লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সবকিছুতেই রাজনীতি নিয়ে আসা ভালো নয়। অতীতেও দুর্ঘটনা ঘটছে, ভবিষ্যতে হতে পারে। সবকিছুর মধ্যে রাজনীতি খোঁজ করা সমুচিত নয়। কোনো রাজনৈতিক ইস্যু নেই বলেই বিএনপি লঞ্চ দুর্ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানাতে চায়।

তিনি আরো বলেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের খোঁজ-খবর রাখছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দুর্ঘটনায় কবলিতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। যারা দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ সুব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION