1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘বিশ্বের অধিকার বঞ্চিত জনগণের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন বঙ্গবন্ধু’ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

‘বিশ্বের অধিকার বঞ্চিত জনগণের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন বঙ্গবন্ধু’

  • Update Time : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের অধিকার বঞ্চিত জনগণের বলিষ্ঠ কণ্ঠস্বর।

সোমবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এ কথা বলেন।

এনআরবিসি ব্যাংক, রাশিয়া বঙ্গবন্ধু পরিষদ এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সমন্বিত উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু ও মানবাধিকার একইসূত্রে গাঁথা। এ কারণেই তিনি বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে পরিণত হয়েছেন। তাই বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফীন সিদ্দিক।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা এক এবং অবিচ্ছেদ্য। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। সাধারণ মানুষের হৃদয়ের গভীরে বঙ্গবন্ধুকে নিয়ে যত কথা, আশা ও আকুলতা, তা-ই তাকে টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু পরিচয় দিয়েছে।

তিনি আরো বলেন, আজীবন সংগ্রামী বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শনই ছিল শোষিত, বঞ্চিত ও নিপীড়িত দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।

বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সাধারণ সম্পাদক ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনাটির প্রধান সম্পাদক কবি আসাদ চৌধুরী। গ্রন্থটির সম্পাদনা পরিষদের উপদেষ্টা হিসেবে ছিলেন সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরুন নবী, বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ও এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজুসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION