1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় হুন্দাই - Bangladesh Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জিএসটিইউ’তে নিয়োগ দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২ গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: মন্ত্রী কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় হুন্দাই

  • Update Time : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩০৮ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় কোম্পানি হুন্দাই জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশ থেকে টেকনিশিয়ান ও পেইন্টার নিতে আগ্রহী। এর ফলে ওই দেশে দক্ষ শ্রমিক পাঠানোর একটি সুযোগ তৈরি হয়েছে। এরইমধ্যে এ বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে (বোয়েসল) উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জাহাজ নির্মাণ খাতে এক নম্বর দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ওই কোম্পানির একাধিক বৈঠক হয়েছে। এর ফলশ্রুতিতে হুন্দাই কোম্পানি বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী হয়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎপাদনশীল খাতে শ্রমিক গেলেও শিপ বিল্ডিংয়ে কোনও দক্ষ শ্রমিক পাঠানো হয়নি। এর ফলে একটি সুযোগ তৈরি হয়েছে।

কারা আবেদন করতে পারবেন

টেকনিশিয়ানদের ক্ষেত্রে ডিপ্লোমাধারী, ওয়েল্ডিংয়ে প্রশিক্ষণ আছে এবং সাত বছরের অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিরা আবেদন করতে পারবে। পেইন্টারের ক্ষেত্রে রসায়ন বা কেমিক্যাল বিষয়ে কলেজ বা ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। ব্যাচেলর ডিগ্রিধারীদের জন্য এক বছর এবং কলেজ ডিগ্রিধারীদের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে।

উভয় চাকরির ক্ষেত্রে বেতনের পরিমাণ প্রায় ২ লাখ টাকা এবং থাকা ও দুপুরের খাবার কোম্পানি থেকে দেওয়া হবে।

নতুন সুযোগ

এ বিষয়ে আরেক কর্মকর্তা বলেন, হুন্দাই কোম্পানিতে যদি বাংলাদেশি শ্রমিকরা সফলভাবে কাজ করতে পারেন, তবে অন্য জাহাজ নির্মাণ কোম্পানিও বাংলাদেশ থেকে শ্রমিক নেবে।

তিনি বলেন, কোরিয়া অফশোর অ্যান্ড শিপবিল্ডিং অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বাংলাদেশ এ খাতে অনেক দূর এগিয়ে গেছে এবং এই বিষয়ে তাদের অবহিত করা হয়েছে।

ওই অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে আরও পাঁচটি কোম্পানি আছে এবং এর ফলে সেখানে শ্রমিক পাঠানো সম্ভব হবে।

শ্রমিক রিক্রুটের ক্ষেত্রে কোনও প্রতারণার আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এক্ষেত্রে প্রতারণার আশঙ্কা কম। কারণ, হুন্দাই কোম্পানি নিজে শ্রমিক রিক্রুট করবে। তবে এক্ষেত্রে তাদের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION