1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাবাডির প্রসারে নানা উদ্যোগ নিয়েছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

কাবাডির প্রসারে নানা উদ্যোগ নিয়েছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডি খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছিলেন। বর্তমান সরকার এ খেলার প্রসার ও ভালো খেলোয়াড় তৈরি করতে নানা উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে কাবাডি খেলাকে গুরুত্ব দিয়ে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে ভবন, কার্যালয় এবং হোস্টেল নির্মাণ করা হয়েছে। আন্তর্জাতিক মানের কাবাডি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এছাড়া ভালো খেলোয়াড় তৈরির জন্য কাবাডি খেলাকে বিকেএসপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৯ উদ্ধোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বরকত উল্লাহ, গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

প্রতিযোগিতায় ব্রহ্মপুত্র জোনে গাজীপুর, মানিকগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার ১৮৪ জন নারী ও পুরুষ খেলোয়াড় অংশ নেন। উদ্বোধনী দিন গাজীপুর ও শেরপুর জেলার কাবাডি খেলোয়ারদের মধ্যে আনুষ্ঠানিকভাবে খেলা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION