1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘শেখ হাসিনা বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন’ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

‘শেখ হাসিনা বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন’

  • Update Time : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৭৩০ জন পঠিত

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। মেধায় সেরা, যোগ্যতায় সেরা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন।

শনিবার বিকেলে মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনিই পৃথিবীর ইতিহাসে ১৮ বার জাতিসংঘে ভাষণ দিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। চারবার প্রধানমন্ত্রী হয়েছেন। এ কারণেই বিশ্বনেতারা বলেছেন- সততা, মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে শেখ হাসিনা বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। তার হাতেই বঙ্গবন্ধুর বাংলাদেশ নিরাপদ। ২০২৪ সালের ডিসেম্বরে নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশের জনগণ আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

তিনি বলেন, মির্জা ফখরুল-রিজভী সাহেবরা দুর্নীতিবাজ। তাদের কথা কেউ শোনে না। বিএনপি আবার ক্ষমতায় গেলে হাওয়া ভবন সৃষ্টি হবে। তারেক-খালেদা দেশটাকে লুটেপুটে খাবে। হাজার কোটি টাকা বিদেশে মানিলন্ডারিং হবে। আমরা নদীভাঙন থেকে রক্ষার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। আমরা ক্ষমতায় থাকতেই কাজ শুরু করবো।

এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু হচ্ছে, মেঘনা সেতুর ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। মেঘনা সেতু হয়ে গেলে মাদারীপুর-শরীয়তপুর তথা বৃহত্তর ফরিদপুর হবে দেশের সর্বশ্রেষ্ঠ একটি অঞ্চল।

এ সময় আরো বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ নুর-ই আলম চৌধুরী লিটন, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION